
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোকাণ্ডকোলার পথচলা আরও দীর্ঘ হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও কোকাণ্ডকোলা বাংলাদেশ তাদের বিদ্যমান অংশীদারত্ব আরও দুই বছরের জন্য নবায়ন করেছে। নতুন এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আগামী দুই বছরও বাংলাদেশের ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ ও ড্রিংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। গতকাল শনিবার রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে কোকাণ্ডকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী এবং পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর মমশাদ আলী খান উপস্থিত ছিলেন। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বিপণন ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব মসুদুজ্জামান, পাশাপাশি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বিপণন ও বাণিজ্যিক বিভাগের সহসভাপতি আসিফ রব্বানী। নবায়িত চুক্তির আওতায় দেশের বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আয়োজনে খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকদের জন্য পানীয় সহায়তা দেবে কোকাণ্ডকোলা বাংলাদেশ। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দেশের ক্রিকেটের বিকাশে বিভিন্ন উদ্যোগেও প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে।
এর আগে ২০২৪ সালে জাতীয় পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলসহ দেশের সব পর্যায়ের ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ পার্টনার হিসেবে দুই বছরের জন্য বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিল কোকাণ্ডকোলা বাংলাদেশ। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আরও দুই বছরের জন্য সম্পর্ক নবায়ন করল দুই পক্ষ। কোকাণ্ডকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের আবেগের অন্যতম জায়গা ক্রিকেট।
এই খেলার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়। তাই বিসিবির সঙ্গে অংশীদারত্ব নবায়ন করতে পেরে তারা আনন্দিত এবং দেশের ক্রিকেটের পাশে থাকতে পেরে গর্বিত। বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, কোকাণ্ডকোলা বাংলাদেশের ধারাবাহিক সহযোগিতা ভক্ত-সমর্থকদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।