ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ফলো-অনের পর জোড়া ফিফটি জাকেরের

ফলো-অনের পর জোড়া ফিফটি জাকেরের

প্রথম ইনিংসের শেষ দুই উইকেটের পতন দুই রানেই। এরপর ফলো-অনে পড়ে ম্যাচ বাঁচানোর লড়াই বাংলাদেশ ইমার্জিং দলের। আগে ইনিংসে থিতু হয়েও উইকেট ছুড়ে আসা আশিকুর রহমান শিবলি এবার ফিফটি করতে পারলেন। সেই ইনিংসে লড়িয়ে ফিফটির পর আরেকটি ফিফটি উপহার দিলেন জাকের আলিও। তাতে দূর হলো বিপদ। গতকাল শনিবার সিলেটে জিম্বাবুয়ে ‘এ’ ও বাংলাদেশ ইমার্জিং দলের দ্বিতীয় একদিনের ম্যাচ শেষ হলো ড্রয়ে।

ম্যাচের ৯ উইকেট শিকার করেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

শেষ দিনেও বৃষ্টিতে খেলা বন্ধু ছিল অনেকক্ষণ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম প্রথম দুই দিনে খেলা হয়নি অর্ধেকের বেশি। পরের দুই দিনে জয়-পরাজয় বের হলো না ম্যাচে। বৃষ্টির কারণে প্রথম চারদিনের ম্যাচটিতেও খেলা হয়েছিল কেবল একটি দিন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেটে ২০০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ ইমার্জিং।

দিনের তৃতীয় বলে নাঈম আহমেদ এলবিডব্লিউ করে দেন আর্নেস্ট মাসুকু। পরের ওভারে মাসেকেসার ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে লং অফে ধরা পড়েন ২৫ রান করা এনামুল হক। মাসেকেসার পঞ্চম শিকার ছিল এটি। গত বছর চট্টগ্রামে টেস্ট অভিষেকেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

১৫৫ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পগে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুটা করে ভালো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত