
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত রোববার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৭ রানের ব্যবধানে হেরে যায় শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ওঠে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে ২ ম্যাচে ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল শ্রীলংকা। ক্যারিবীয়দের কাছে হেরে ৩ ম্যাচে ৪৪ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে লংকানরা।