
পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। সাত নম্বরে ওঠে আসা টাইগাররা নিজেদের অবস্থান এক মাসও ধরে রাখতে পারেনি। বরং জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে এক ধাপ পিছিয়েছে নাজমুল শান্তর দল। বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। এক ধাপ এগিয়ে সাতে উঠেছে পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে একমাত্র টেস্টে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের প্রথম দিনেই ১৪০ রানে সব উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে টাইগাররা। আচমকা ব্যাটিং ধসের সেই ক্ষত আর পূরণ করতে পারেনি শান্তর দল। পরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৪১০ রান করলে বাংলাদেশের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও একই দশায় পড়ে বাংলাদেশ। টপঅর্ডার কিংবা মিডলঅর্ডার—ব্যাট হাতে কেউই দাঁড়াতে পারেননি। উল্টো আউট হওয়ার মিছিলে যোগদান করতে ব্যাটারদের যেন প্রতিযোগিতা চলেছিল। শেষ পর্যন্ত ১৮৫ রানে সব উইকেট হারিয়ে ইনিংস ও ৮৫ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ।
২৬ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ ইনিংস ব্যবধানে কম হারেনি।