ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক

জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়ের উচ্ছ্বাসে রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় নেমেছিলেন হাজারও সমর্থক। তবে সেই উদযাপনেই দমবন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানায়, অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। কর্তৃপকেক্ষর বরাতে প্রতিবেদনে জানানো হয়, পাসেও দে লা রিফর্মা সড়ক ও আশপাশের বিভিন্ন স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি সেবা দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত