ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠল ফ্রান্স। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স। গতকাল বৃহস্পতিবার আজ বিশ্ব র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। চলতি বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ জয়ের পর শেষ ৩২’এ জয় পায় ফরাসিরা। শেষ ৩২’এ সুইডেনের বিপক্ষে জয়ে ফিফার রেটিংয়ে ৯.৪ পয়েন্ট পেয়েছে তারা। ফলে মোট ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দিদিয়ের দেশ্যমের দল।

র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। ফ্রান্সের মত বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। শেষ ৩২’এ এখনও ম্যাচ খেলতে নামেনি তারা। ১৯০৭.৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে স্পেন। তাদের আছে ১৮৭৯.৫৮ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল স্প্যানিশরা।

র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে জয়ের পর শেষ ৩২ রাউন্ডে জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। জাপানের বিপক্ষে জয়ে ১৯.৭৩ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে তারা। এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত