
বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি লুকা মদ্রিচ। কিন্তু শেষ স্বপ্নটা পুরণ হলো না তার। রাঙাতে পারলেন না বিদায়ও। চলমান উত্তর আমেরিকা বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে তার দল ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকালে কানাডার টরন্টো স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ এটি। গ্রুপ পর্ব শেষ হতেই নির্ধারণ হয়ে যায় যে কোনো একজনের বিদায় ঘণ্টা বাজবে শেষ বত্রিশে। ঠিক তাই, শেষ হলো একজনের বিশ্বকাপ। লুকা মদ্রিচ নিলেন বিদায়। তবে আরও এক ম্যাচের জন্য টিকে গেলেন পর্তুগীজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিন রোনালদো ও মদ্রিচ শুরুর একাদশে থেকেই ইতিহাস গড়েন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামলেন। দুই খেলোয়াড়ের কেউ সেভাবে চমক দেখাতে পারেননি। ৫৩তম মিনিটে এক গোল খাওয়ার পর মনে হচ্ছিল ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের যাত্রা হয়তো এখানেই শেষ হতে চলেছে। কিন্তু নিজেদের ওপর বিশ্বাস হারায়নি তারা। অবশেষে ৬৮তম মিনিটে একটি পেনাল্টি আদায় করে নেয় দলটি। তারপর গোল করে রোনালদো ম্যাচে সমতা ফেরান।
তারপর যোগ করা সময়ে স্কোর ছিল একই। খেলাটি অতিরিক্ত সময়ে গড়াবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৯৪তম মিনিটে রামোসের দুর্দান্ত এক হেডার ম্যাচটিতে আবার নতুন উত্তেজনা আনে। ফুটবল ইতিহাসের অন্যতম এক নাটকীয় সমাপ্তির সম্ভাবনা জেগেছিল, ক্রোয়েশিয়া একেবারে শেষ মুহূর্তের শটে গোল করলে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না।