ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় দল থেকে কত দূরে সোহান-আকবর-আলিস

জাতীয় দল থেকে কত দূরে সোহান-আকবর-আলিস

‘সোহান আমাদের দলে না খেললে, আগেই বাদ পড়ত। এভাবে মেরে খেলতে পারত না’- এক আড্ডায় এভাবেই বলছিলেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জকে নেতৃত্ব দেওয়া শেখ মেহেদি হাসান। যাকে নিয়ে আলোচনা, সেই হাবিবুর রহমান সোহান তখন মাত্র ছয় দিনের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড গড়ে তোলপাড় ফেলে দিয়েছেন। তবে ঝড়ো শুরুর চেষ্টায় ব্যর্থই হয়েছেন বেশির ভাগ ইনিংসে। মেহেদি বলছিলেন তাকে সেই স্বাধীনতা দেওয়ার কথাই। সোহানের ব্যাটিংয়ের মূল চরিত্রই এটি, ‘মেরে খেলা।’ এভাবে খেলে তিনি হয়তো ধারাবাহিকতা পাননি, তবে দেশের ক্রিকেটে আলাদা পরিচিতি পেয়েছেন।

এই ঘরানার ব্যাটসম্যান যে কমই আছে বাংলাদেশে! প্রশ্নটাও এখন উঠতে শুরু করেছে, জাতীয় দলের ঠিকানা পেতে আরও কতটা পথ তাকে পাড়ি দিতে হবে। জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়ার পর প্রশ্নটি আরও উচ্চকিতই হয়েছে। বিশেষ করে, লিটন দাস যখন এই সফরে নেই, সৌম্য সরকারও বাদ পড়েছেন, সাইফ হাসানের পারফরম্যান্স নিয়েও জমেছে সংশয়, সোহানকে বাজিয়ে দেখার একটি মঞ্চ হাতে পারত এই সিরিজ। প্রায় সাড়ে তিন বছর পর যখন আচমকা সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলি চৌধুরি, তখনন আকবর আলির নামটাও উঠে আসছে। তিনিও কি সুযোগ পেতে পারতেন? রহস্য স্পিনার আলিস ইসলাম কতটা বিবেচনায় আছেন নির্বাচকদের? প্রশ্নগুলির জবাব দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

সোহানের দাবিটাই সবচেয়ে জোরাল বলা যায়। এবারের ঢাকা লিগে ১০ ইনিংসে তার সেঞ্চুরি একটি, ফিফটি দুটি। তবে ধারাবাহিকতার নিক্তিতে তো তাকে মাপা যাবে না। ৩৫৯ রান করেছেন ১৪৯ স্ট্রাইক রেটে। ছক্কা মেরেছেন ২৮টি। ৪৫ বলে সেঞ্চুরি করেছেন, ১৫ বলে ফিফটি করেছেন। গত জাতীয় লিগ টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ২১৮ রান করেছিলেন ১৮৩.১৯ স্ট্রাইক রেটে। ঘরোয়া ক্রিকেটের চেয়ে একটু উঁচু পর্যায়েও নিজের আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছেন সোহান। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপ টি-টোয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে দোহায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ফিফটি করেন তিনি ১৪ বলে, সেঞ্চুরি ৩৫ বলে। স্বীকৃত ক্রিকেটে যা দেশের দ্রুততম ফিফটি ও শতরানের রেকর্ড।

তবে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য সেসববে যথেষ্ট মনে করছেন না হাবিবুল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত