ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দেশে ফিরলেন নাহিদ রানা

দেশে ফিরলেন নাহিদ রানা

বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার প্রস্তুতিতে ব্যস্ত, তখন আলোচনার বড় অংশজুড়েই এক অনুপস্থিত নামণ্ডনাহিদ রানা! তরুণ এই পেসারকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে দেখার অপেক্ষা ছিল অনেকেরই। বিশেষ করে তার গতি আর বাউন্স কেমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে অস্ট্রেলিয়ান ব্যাটারদের, সেই কৌতূহল ছিল প্রবল। কিন্তু ইনজুরিই শেষ পর্যন্ত সেই সম্ভাবনায় ইতি টেনেছে। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি নাহিদ রানার। একই কারণে ছিটকে গেছেন শরিফুল ইসলামও। যদিও চিকিৎসার জন্য কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন নাহিদ। চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন তিনি। জানা গেছে, সাইড স্ট্রেইনের চোটের জন্য নয়, বরং দুই পায়ের দীর্ঘদিনের শিনবোনের সমস্যার চিকিৎসা নিতেই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এই পেসার। ক্রনিক শিনবোন সমস্যার কারণে টিবিয়ার ভেতরের অংশে দীর্ঘদিন ধরেই ব্যথা অনুভব করেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর আপাতত দেশে ফিরে এসেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত