
ইস্তাম্বুলের আকাশে যখন সালাহর বিমান নামল, তখন যেন পুরো শহর এক হয়ে উঠেছিল। হাজার হাজার সমর্থক তাকে ঘিরে ধরলেন। সেই মুহূর্তে মিসরের তারকা নিজেই বললেন, এমন দৃশ্য তিনি আগে কখনো দেখেননি।
প্রায় ২৫ হাজার ভক্তের উপস্থিতিতে তিনি আবেগে ভেঙে পড়েছিলেন। আর সেই আবেগেরই পরিণতি আজ চূড়ান্ত হলো। মোহাম্মদ সালাহ এখন তুরস্কের ট্রাবজোনস্পরের খেলোয়াড়। লিভারপুলে নয় বছরের স্বর্ণালী সময় শেষ করে তিনি দুই বছরের চুক্তিতে সাইন করেছেন।
চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে তিনি পাবেন ১ কোটি ৭০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ টাকার বেশি।
ট্রাবজোনস্পর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে আসা সালাহ প্রতি মৌসুমে পাবেন ১ কোটি ৭০ লাখ ইউরো। তুরস্কের ক্লাব বেশিকতাশের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর দৃশ্যপটে আসে ট্রাবজোনস্পর।
গত বুধবার তারা জানায় যে, দলে নিতে সালাহর সঙ্গে তাদের আলোচনা চলছে। পরদিন তারা ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির ঘোষণা দিল। তুর্কি স্টক এক্সচেঞ্জে পাঠানো এক বিবৃতিতে ট্রাবজোনস্পর জানিয়েছে, সালাহর নামে বিক্রি হওয়া পণ?্য থেকে আয়ের ২০ শতাংশ পাবেন মিশর অধিনায়ক। এছাড়া প্রতি মৌসুমে শর্তসাপেক্ষে বোনাসও পাবেন তিনি। তবে বোনাসের ব?্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।
৯ বছর পর এই গ্রীষ্মে লিভারপুল ছেড়েছেন সালাহ। এই ক্লাবে তিনি নিজেকে তুলে নিয়েছেন সর্বকালের সেরাদের কাতারে। ক্লাবটির হয় ৪৪২ ম্যাচে করেছেন ২৫৭ গোল। দুটি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয়ের পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯টি গোল করে এবং ১৮টি গোলে সহায়তা করে দলের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। এক মৌসুমে সর্বোচ্চ গোল সম্পৃক্ততার রেকর্ড ছিল সেটি। সেই পারফরম্যান্সের পথ ধরে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন, পাশাপাশি জিতে নেন গোল্ডেন বুট ও প্লেমেকার অ্যাওয়ার্ড। এক মৌসুমে এই তিনটি পুরস্কারই জয় করা একমাত্র ফুটবলার তিনি। তবে গত মৌসুমে তিনি ছিলেন ম্লান। লিগে ২৭ ম্যাচ খেলে গোল করেন সাতটি, সহায়তা করেন সমান গোলে। আর্না স্লটের সঙ্গে তার মনোমালিন্য প্রকাশ্য হয়ে ওঠে। বিতর্কিত মন্তব্যও করেন তিনি, যেটির খেসারত হিসেবে তাকে বাইরে বসে থাকতে হয়।