ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বাবা হারালেন মেসি

বাবা হারালেন মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে হোরাসিও মেসি আর নেই। দীর্ঘদিন গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরে মারা গেছেন তিনি। ইনফোবায়ের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ ও ‘লা নাসিওন’ও হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পরে মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। গত শুক্রবার রাতে হোর্হে মেসির মৃত্যুতে আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলে নেমে আসে শোকের ছায়া। গতকাল শনিবার তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন হোর্হে। ২০২৬ বিশ্বকাপ চলাকালীনও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বাবার অসুস্থতার খবর মেসির কাছেও ছিল গভীর উদ্বেগের। বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা দলের সঙ্গে ক্যাম্পে থাকার কারণে প্রায় দুই মাস বাবার সঙ্গে দেখা হয়নি তার। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করার পর মেসির চোখে দেখা গিয়েছিল অশ্রু। তখনই তার বাবার অসুস্থতার বিষয়টি সামনে আসে। এমনকি টুর্নামেন্ট চলাকালীন রোজারিওতে গিয়ে বাবাকে দেখার কথাও বিবেচনা করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত