
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হারের তিক্ততা ভুলে দ্বিতীয় ম্যাচেই ইন্দোনেশিয়ার গ্রীন ওরকা বেসবল দলকে ২৬-০ পয়েন্টে হারিয়েছিল তারা। শুক্রবার মালয়েশিয়ার সেলানগর সারদাংয়ে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার জাতীয় নারী দলকে ১০-৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে আনসার। বাংলাদেশের বেসবল ইতিহাসে আন্তর্জাতিক টুর্নামেন্টের নারী ইভেন্টে প্রথবার আন্তর্জাতিক কোন আসরের ফাইনালে উঠেছে লাল সবুজের দলটি। স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে হেরে আসর শুরু করেছিল দল। আজ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লড়াইয়ে জেতা দলের বিপক্ষেই রবিবার ফাইনাল খেলবে আনসার। সুদূর মালয়েশিয়া থেকে এই তথ্য নিশ্চিত করেন দলের ম্যানেজার এবং আনসারের সিএ (স্পোর্টস) জাকির হোসেন।