ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চীনে স্কেটারদের চার রৌপ্যজয়

চীনে স্কেটারদের চার রৌপ্যজয়

চীনের লিশুইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়রা দারুণ সাফল্য পেয়েছেন। শক্তিশালী প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্যেও বাংলাদেশ মোট চারটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে। পাশাপাশি ১২ জন খেলোয়াড় চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করেছেন। এ পারফরম্যান্সের ফলে এশিয়া অঞ্চলের র‍্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করেছে।

লিশুইয়ে অনুষ্ঠিত এশিয়ান স্পিড ট্র্যাক সিরিজে বাংলাদেশের হয়ে সিনিয়র পুরুষ বিভাগে মাহমুদ হোসাইন ১০০০ মিটার রেসে রৌপ্য পদক অর্জন করেন। জুনিয়র-এ পুরুষ বিভাগে ইরাব মুক্তাদিরের পারফরম্যান্স ছিল আরও উজ্জ্বল। তিনি ৫০০০ মিটার রেসে রৌপ্য এবং ২০০ মিটার ডিটিটি-২ ও ৫০০ মিটার ডি ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক জেতেন। এছাড়া জুনিয়র-বি নারী বিভাগে বাংলাদেশের সাওনাু খন্দকার দুটি রৌপ্য পদক অর্জন করেন। তিনি ২০০ মিটার ডিটিটি এবং ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে ইয়ুথ-এ পুরুষ বিভাগে জারিফ তাজওয়ার চৌধুরী ১০০০ মিটার রেসে ব্রোঞ্জ পদক জয় করেন। রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতায় বিশ্বের ও এশিয়ার উচ্চমানের খেলোয়াড়রা অংশ নেওয়ায় বাংলাদেশের এমন সাফল্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রত্যাশার বাইরে গিয়ে এশিয়ায় অষ্টম স্থান অর্জন করাকে দেশের রোলার স্কেটিংয়ের জন্য বড় অর্জন হিসেবে দেখছি আমরা।’ আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশগ্রহণ ও আরও উন্নত প্রশিক্ষণ অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশের রোলার স্কেটাররা আরও বড় সাফল্য এনে দিতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত