ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বকাপে চোখ রেখে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাইফ উদ্দিন

বিশ্বকাপে চোখ রেখে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাইফ উদ্দিন

জাতীয় দলের বাইরে থাকলেও ব্যস্ত সময় কাটছে মোহাম্মদ সাইফ উদ্দিনের। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার। তবে আসন্ন সফরকে শুধু প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন না তিনি। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও মাথায় রাখছেন সাইফ। মিরপুর একাডেমি মাঠে গতকাল বুধবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা জানান তিনি।

দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ খেলা সাইফ এবার ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান। বিশ্বকাপের ভেন্যু ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে তার পরিকল্পনায়। সাইফ বলেন, আমরা যারা সাদা বলের খেলোয়াড় আছি, নাজমুল ভাই (কোচ ও সাবেক পেসার) ভাই আছেন আমাদের সঙ্গে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত