ঢাকা শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেল নতুন কোচ

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেল নতুন কোচ

কেপ ভার্দে তাদের নতুন প্রধান কোচ হিসেবে হামবার্তো বেটেনকোর্টকে নিয়োগ দিয়েছে। ঐতিহাসিক ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযানের সাফল্য বজায় রাখার লক্ষ্য নিয়ে ‘ব্লু শার্কস’রা তাদের দীর্ঘদিনের এই সহকারী কোচকে পদোন্নতি দিল। ৫১ বছর বয়সী বেটেনকোর্ট পূর্ববর্তী কোচ বুবিস্তার স্থলাভিষিক্ত হলেন, যিনি মরক্কোর ক্লাব আরএস বার্কানের দায়িত্ব নিতে জাতীয় দল ছেড়েছেন। বেটেনকোর্ট ছয় বছর ধরে বুবিস্তার সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের অভিষেকসহ আন্তর্জাতিক ফুটবলে দলটির এই ধারাবাহিক উন্নতির পেছনে তিনি কারিগরি দলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কেপ ভার্দিয়ান ফুটবল ফেডারেশন সম্পূর্ণ নতুন কোনও পথে না হেঁটে অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। বেটেনকোর্ট ইতিমধ্যেই দলের খেলোয়াড়, খেলার দর্শন এবং দলীয় কাঠামোর সাথে দারুণভাবে পরিচিত, যা দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা অর্জন এনে দিয়েছিল। তার প্রথম বড় দায়িত্ব হবে ২০২৭ টোটালএনার্জিস সিএএফ আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বের জন্য কেপ ভার্দে দলকে প্রস্তুত করা। যার গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত