
আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে উন্মুক্ত প্রাইজমানি র্যাংকিং টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বালক, অনূর্ধ্ব-১৯ বালিকা, পুরুষ ও মহিলা এই চারটি বিভাগে শুধুমাত্র একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের সর্বশেষ র্যাংকিংয়ের শীর্ষ ১৬ জন খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ বালক বিভাগের পাশাপাশি পুরুষ বিভাগেও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে অনূর্ধ্ব-১৯ বালিকা বিভাগের খেলোয়াড়দের জন্য মহিলা বিভাগে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দেরকে ফেডারেশনের অফিসিয়াল বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট-এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে হবে। প্রতিটি ডিসিপ্লিনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫১০ টাকা করে। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬। টুর্নামেন্টে পক্ষ থেকে কোন টিএ-ডিএ দেয়া হবে না।
টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রয়োজনে কমিটির আহ্বায়ক আনোয়ার কবির চৌধুরী বাবু এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার সোহেল আহমেদণ্ডএর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে টেবিল টেনিস ফেডারেশন।