ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ

বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ কোচ

জাপানে এশিয়ান গেমসের ক্রিকেট যতটা এগোচ্ছে, ততটাই যেন বাড়ছে বৃষ্টির দাপট! কোরোগি স্পোর্টস ক্লাবের মাঠে একের পর এক ম্যাচে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। সেই আবহাওয়ার মধ্যেই মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রস্তুতির চেয়েও বড় হয়ে উঠেছে ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, সেই প্রশ্ন! নিশিনের এই মাঠেই বাংলাদেশ-চীন নারী দলের কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে শুরু করা যায়নি।

ছেলেদের ক্রিকেটের দুটি ম্যাচও একই কারণে ফলহীন হয়েছে। বাংলাদেশের অনুশীলনেও পড়েছে আবহাওয়ার প্রভাব। ফলে মাঠের প্রস্তুতির ঘাটতি নিয়েই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার অপেক্ষায় লিটন দাস, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমানরা। পরিস্থিতিটা বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের কাছেও স্বস্তির নয়।

অনুশীলনের চেয়ে ম্যাচ খেলার প্রয়োজনীয়তাই তার কাছে এখন বেশি। জাপানে সাংবাদিকদের তিনি বলেন, 'এখানে আসলে অনুশীলনের খুব বেশি সুযোগ নেই। আপনি যদি ম্যাচ খেলতে পারেন, তাহলে নিজের অবস্থাটা কেমন, সেটা বুঝতে পারবেন।'

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত