ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মেসির সতীর্থ এখন সবজি বিক্রেতা

মেসির সতীর্থ এখন সবজি বিক্রেতা

একই মাঠে লিওনেল মেসির বিপক্ষে লড়াই, অনুশীলনে বাঁশি হাতে রেফারির ভূমিকায় স্বয়ং দিয়েগো ম্যারাডোনা, আর ড্রেসিংরুমে এমিলিয়ানো 'দিবু' মার্টিনেজের সান্নিধ্য; একজন তরুণ ফুটবলারের জন্য এর চেয়ে বড় স্বপ্ন আর কী হতে পারে! রিভার প্লেটের একাডেমি কাঁপানো আর্জেন্টাইন মিডফিল্ডার গনজালো ওলিদ আপাজার শুরুটা ঠিক এমনই এক রঙিন রূপকথার মতো ছিল।

কিন্তু জীবনের অদ্ভুত নিয়মে সেই সম্ভাবনাভরা ক্যারিয়ারের গল্পটি মোড় নেয় একদম বিপরীতমুখী এক বাস্তবতায়।

পেশাদার ফুটবলের ঝলমলে দুনিয়া পেছনে ফেলে আজ তিনি জীবনযুদ্ধের এক ভিন্ন ময়দানে; ট্রাক হাঁকিয়ে বাজারে বাজারে আলু, পেঁয়াজ, শাকসবজি আর গ্যাস সিলিন্ডার সরবরাহ করছেন তিনি।

মাত্র ১২ বছর বয়সে সান মিগুয়েল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রিভার প্লেটের যুব দলে যোগ দিয়েছিলেন আপাজা। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে বয়সভিত্তিক দলটি টানা পাঁচটি শিরোপাও জেতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত