ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে বাংলাদেশ সপ্তম স্থানের জন্য খেলেছে। গতকাল জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। দ্বিতীয়ার্ধে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোর হয় ২-০। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলামের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত