ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি

শুরুতেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

শুরুতেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র ও ম্যাচসূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে ছয় জাতির এই প্রতিযোগিতা। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক দেশ ভারত। এবারের আসরে বাংলাদেশের অন্তর্ভুক্তি এসেছে নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে। পাকিস্তান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় তাদের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর ফলে এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় মঞ্চ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিযোগিতায় অংশ নেবে স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও বাংলাদেশ। এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের হকির জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র তৈরি করবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, 'আমাদের রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল এবং পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোর পর শেষ পর্যন্ত এফআইএইচ আমাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়।

এক বা দুই দিনের মধ্যে আমরা এফআইএইচ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পেয়ে যাবো।

যেহেতু হাতে খুব বেশি সময় নেই, তাই আশা করছি, সোমবার থেকেই আমরা প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে পারবো।'

জাতীয় দলের এই সাবেক খেলোয়াড় আরও জানান, এশিয়ান গেমসে শীর্ষ ছয়ে থেকে কোয়ালিফাই করতে না পারলেও বাংলাদেশের সামনে অলিম্পিক কোয়ালিফায়ারে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত