ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফুলহামের বর্ষসেরা

ইংলিশ ফুটবলে উজ্জ্বল নক্ষত্র ফারহান

ইংলিশ ফুটবলে উজ্জ্বল নক্ষত্র ফারহান

ইংলিশ ফুটবলে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের একাডেমির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তার হাতে উঠেছে মর্যাদাপূর্ণ জনি হেইনস ট্রফি। একাডেমিতে গত মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফারহানকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ফুলহামের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ক্লাবটির অনুশীলনকেন্দ্র মোটসপুর পার্কে গিয়ে ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের কাছ থেকে ট্রফিটি গ্রহণ করেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। পুরস্কার জিতে উচ্ছ্বসিত ফারহান কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। তার মতে, সতীর্থদের সমর্থন, প্রতিদ্বন্দ্বিতা এবং আরও ভালো করার অনুপ্রেরণাই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ফুলহামের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, 'সতীর্থদের ভোটে এই পুরস্কার জেতা আমার কাছে বিশেষ সম্মানের। গত মৌসুমে ভালো ও কঠিন- দুই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়েছে আমাকে। তবে দলীয় সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।'

তিনি আরও জানান, সতীর্থরাই পারফরম্যান্সের মানদণ্ড ঠিক করে দেন, আরও ভালো করার তাগিদ জোগান এবং নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ ধরে রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত