ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নারী হ্যান্ডবলে এবার পর্তুগিজ কোচ নুনেস

নারী হ্যান্ডবলে এবার পর্তুগিজ কোচ নুনেস

স্প্যানের পর এবার পর্তুগালের কোচ নিয়ে এলো বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। দেশে হ্যান্ডবলের উন্নয়ন ও জাতীয় দলের পারফরম্যান্স বাড়াতে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে আগামী ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন তিনি। আগামী ১ নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে এই কোচের। তার প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রস্তুতি। আগামী ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত হবে ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই প্রতিযোগিতাকে সামনে রেখে দলের প্রস্তুতি ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ফার্নান্দো। আন্তর্জাতিক হ্যান্ডবলে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কোচ খেলোয়াড়দের কারিগরি দক্ষতা, কৌশলগত সক্ষমতা, শারীরিক প্রস্তুতি ও দলীয় সমন্বয় উন্নয়নে আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগ করবেন। তার অভিজ্ঞতা জাতীয় নারী দলের প্রস্তুতিকে আরও কার্যকর করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল অর্জনে সহায়তা করবে বলে আশা করছে ফেডারেশন। বাংলাদেশে কোচিংয়ের দায়িত্ব নিতে যাওয়া ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেসের খেলোয়াড়ি জীবনও ছিল সাফল্যে ভরপুর। তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচে অংশ নিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত