ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাফ চ্যাম্পিয়নশিপ

টিকিটে ৫০ শতাংশ ছাড়

টিকিটে ৫০ শতাংশ ছাড়

সাফ চ্যাম্পিয়নশিপে গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করায় দর্শকদের মধ্যে দেখা দিয়েছিল তীব্র অসন্তোষ। এ নিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়াম এলাকায় বিক্ষোভও করেন ফুটবলপ্রেমীরা। টিকিটের অতিরিক্ত দাম নেতিবাচক প্রভাব ফেলেছে দর্শক উপস্থিতিতেও। বাংলাদেশের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হলেও গ্যালারির বড় একটি অংশ ছিল ফাঁকা। স্বাগতিক বাংলাদেশের ম্যাচেই যদি দর্শক উপস্থিতি এমন হয়, তাহলে দ্বিতীয় দিন শ্রীলঙ্কা-ভুটান ও পাকিস্তান-মালদ্বীপের ম্যাচে দর্শক কতটা আসবেন, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের দুটি ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আজ দ্বিতীয় ম্যাচ ডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান এবং পাকিস্তান ও মালদ্বীপ। এই দুই ম্যাচের টিকিট অর্ধেক দামে কিনতে পারবেন দর্শকরা। অর্থাৎ ১ হাজার টাকার গ্যালারি টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সজীব রশিদ। তিনি বলেন, 'আগামীকাল দ্বিতীয় ম্যাচ ডে। দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই খবরটি আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।' প্রথম দিন বাংলাদেশ-ভুটান ম্যাচ দেখতে প্রায় ১২ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলে জানান সজীব। তার দাবি, স্টেডিয়ামের ২২ হাজার টিকিট বিক্রির জন্য বরাদ্দ ছিল না। বিক্রির জন্য রাখা অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত