ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাফ চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের সামনে। সেমিফাইনালে খেলতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই চ্যালেঞ্জ ভালোভাবেই সামলেছে পাকিস্তান। মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের সেরা চারে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। গতকাল রোববার পল্টনের জাতীয় স্টেডিয়ামে ৩-০ গোলে জিতে পাকিস্তান। মিকাইল অরুন আব্দুল্লাহ সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পর, জোড়া গোল করেন নাজিব উল্লাহ। ২০১৮ আসরে সবশেষ তারা সেরা চারে উঠেছিল।

'বি' গ্রুপে এ মুহূর্তে ৩ করে পয়েন্ট ভারত ও পাকিস্তানের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত