ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কঠোর হতে গিয়ে চাকরি হারালেন কোচ?

কঠোর হতে গিয়ে চাকরি হারালেন কোচ?

নারী ক্রিকেটারদের কমফোর্ট জোন থেকে বের করতে চেয়েছিলেন। অনুশীলনে শৃঙ্খলা ফেরানো, ফিটনেসের উন্নতি এবং কোচদের নীরবতা ভাঙতে চেয়েছিলেন। কিন্তু তার সেই কঠোর অবস্থানই শেষ পর্যন্ত কাল হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারওয়ার ইমরান।

দায়িত্ব হারানোর পর এবার মুখ খুলে নারী দলের অন্দরমহলের নানা অসংগতি সামনে এনেছেন তিনি। তার অভিযোগ,

খেলোয়াড়দের মন জুগিয়ে চলার প্রবণতা এবং চাকরি হারানোর ভয়ে কোচদের নীরবতা নারী ক্রিকেটের উন্নতির পথে বড় বাধা।

এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর সারওয়ার ইমরানের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় নারী দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড হেম্পকে।

দায়িত্ব থেকে সরে যাওয়ার পর কোচের আচরণ ও মেজাজ নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। একাধিক সিনিয়র

ক্রিকেটার তার আচরণ নিয়ে বোর্ডের কাছে অভিযোগ করেছিলেন বলেও জানা গেছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অভিজ্ঞ এই কোচ। তার দাবি, ব্যক্তিগত

পছন্দ-অপছন্দ নয়, দলের উন্নতির স্বার্থেই কঠোর হতে হয়েছিল তাকে।

কোচের পদ থেকে সরানোর আগে নিজের সঙ্গে বোর্ডের কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেছেন সারওয়ার।

'ক্রিকবাজ'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগই করেনি। আমাকে শুধু একটি চিঠি দেওয়া হয়, যেখানে বলা হয়েছিল যে আমি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি না, অন্য এক কোচ যাবেন। বিসিবির সঙ্গে আমার যোগাযোগ কেবল এতটুকুই ছিল।' তবে দায়িত্ব হারানোর চেয়েও নারী দলের কাজের পরিবেশ নিয়ে তার ক্ষোভ বেশি। সারওয়ারের পর্যবেক্ষণ, নারী দলের কোচিং স্টাফের সদস্যরা অনেকটাই খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে কাজ করতেন। খেলোয়াড়েরা যা চাইতেন, কোচরাও তা-ই মেনে নিতেন। এমন পরিবেশে

দলের উন্নতি সম্ভব নয় বলেই মনে করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত