ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল

পাকিস্তান-ভারত শিরোপা লড়াই আজ

পাকিস্তান-ভারত শিরোপা লড়াই আজ

প্রায় দুই যুগ পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেমিফাইনালে শেষ মুহুর্তে পাকিস্তানের কাছে হেরে ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় স্বাগতিকদের। হামজা-ফারহানদের হতাশার মাঝে প্রথমবার ফাইনালে উঠে পাকিস্তান। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বি ভারত।

গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই জয়কে খুব বেশি গুরুত্ব দিতে চান না ভারতীয় কোচ নওশাদ মুসা। কারণ, প্রথম ম্যাচের পাকিস্তান আর ফাইনালের পাকিস্তান এক নয়। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে খেলা দলটিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। তাই শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষকে সামলাতে নতুন কৌশল নিয়েই মাঠে নামতে চায় ভারত। তবে নিজেদের খেলোয়াড়দের গতি ও ক্ষিপ্রতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। ফাইনালের আগের দিন গতকাল সোমবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরিবর্তিত দল নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন নওশাদ। তার মতে, প্রতিপক্ষের সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করেই পরিকল্পনা সাজিয়েছে ভারত। নওশাদ বলেন, প্রতিটি ম্যাচই শেখার সুযোগ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা যে দলটির মুখোমুখি হয়েছিলাম, বাংলাদেশের বিপক্ষে খেলা দলটি তার চেয়ে আলাদা। তখনও বলেছিলাম, পূর্ণ শক্তির দল নিয়ে তারা ফিরলে ভিন্ন চেহারায় দেখা যাবে। আমরা তাদের খেলা বিশ্লেষণ করেছি। কীভাবে খেলে, কী করে, সবকিছুই দেখেছি। আশা করি, আগামীকাল (ফাইনালে) দারুণ একটি ম্যাচ হবে। পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়ের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও ভারতীয় কোচ নিজের দলের গতি ও ক্ষিপ্রতার ওপরই বেশি ভরসা রাখছেন। তার মতে, এই জায়গায় ভারত এগিয়ে। নওশাদের কথায়, এটা ভালো দিক। তবে আমার মনে হয়, আমার খেলোয়াড়রা বেশি দ্রুতগতির ও ক্ষিপ্র।

এটা আমাদের জন্য সুবিধা হবে। বরং পাকিস্তানেরই এটা নিয়ে চিন্তা করা উচিত। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দুটি গোল হজম করেছিল ভারত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত