ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিঙ্গাপুরে ১১ বাংলাদেশি গ্রেফতার

সিঙ্গাপুরে ১১ বাংলাদেশি গ্রেফতার

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি ডরমিটরিতে অভিযান চালিয়ে ১২ অভিবাসী শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার ওই অভিবাসীদের ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।

শনিবার সিঙ্গাপুরের এই সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) অভিযান চালিয়ে ওই প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।

শুক্রবার সিএনবি এক বিবৃতিতে জানায়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদকপাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চার ঘণ্টার ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি জানান, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আবা/এসআর/২৫

সিঙ্গাপুর,বাংলাদেশি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত