অনলাইন সংস্করণ
২২:০৬, ০৫ মার্চ, ২০২৬
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ইরাকে ৩ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া; মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া; মেহেদী হাসান, ফেনী।
তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস, ইরাক।
আবা/এসআর/২৫