ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিডনিতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের সংবর্ধনা

সিডনিতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের সংবর্ধনা

ওমেন্স এশিয়া কাপ কভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ অস্ট্রেলিয়া (ট্রাব)।

ট্রাব সভাপতি অর্ক হাসানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রোজের ব্যবস্থাপনায় এবং গালিব ইবনে রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।

ইফতার পরবর্তী আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সায়ান জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও লিবারেল পার্টি ল্যাকেম্বা সভাপতি মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম জর্জ, বাংলাদেশ অস্ট্রেলিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, নিউজ২৪ প্রতিনিধি মাসুম বিল্লাহ, ফটো সাংবাদিক আকাশ দে, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি নাঈম আবদুল্লাহ এবং বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত বিভিন্ন সংগঠন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা নারী ফুটবল দলকে সমর্থন জানান এবং বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের ধন্যবাদ দেন নারী ফুটবলকে এগিয়ে নিতে সুদূর অস্ট্রেলিয়ায় এসে সংবাদ কভার করার জন্য।

সাংবাদিকদের সংবর্ধনা,বাংলাদেশ থেকে আসা,সিডনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত