ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সুমন (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

জানা যায়, গাড়িতে অবস্থানকালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

পারিবারিক জীবনে সুমন বিবাহিত। তিন বছর আগে তিনি বাংলাদেশে এসে বিয়ে করেন। তার দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। প্রবাসী সুমনের এই মর্মান্তিক মৃত্যুর খবরে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আবা/এসআর/২৬

দক্ষিণ আফ্রিকা,গুলি,বাংলাদেশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত