অনলাইন সংস্করণ
২৩:২০, ১৯ মে, ২০২৬
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে স্বেচ্ছাসেবী ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে Northern Territory Volunteer of the Year Awards 2026-এ “Chief Minister’s Volunteer of the Year – Central Australia” ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী মাসুম বিল্লাহ।
Volunteering NT এবং Northern Territory Government-এর উদ্যোগে এই সম্মানজনক মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। সামাজিক ও মানবিক কাজে দীর্ঘদিনের সম্পৃক্ততা, নেতৃত্ব এবং কমিউনিটির উন্নয়নে নিরলস ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
মাসুম বিল্লাহ সাংবাদিকতা, ব্যবসা, টকশো উপস্থাপনাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কমিউনিটি উন্নয়ন এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তার অবদান প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
এর আগেও তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টার Tony Burke এমপির কাছ থেকে “COVID Hero Award” অর্জন করেন। করোনাকালীন সময়ে কমিউনিটির মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি এই সম্মাননা লাভ করেছিলেন।
মনোনয়ন প্রসঙ্গে মাসুম বিল্লাহ বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। আমি কৃতজ্ঞ Volunteering NT, Northern Territory Government এবং সকল মানুষের প্রতি যারা আমাকে সবসময় অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন। এই অর্জন শুধু আমার একার নয়, এটি পুরো কমিউনিটির।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও আরও বেশি নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে সামাজিক, মানবিক ও কমিউনিটি উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।
মাসুম বিল্লাহর এই অর্জনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।