ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিলো সৌদি

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিলো সৌদি

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়ন নিয়ে নতুন সুযোগ দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

বুধবার (৩০ জুন) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিয়োগকর্তার গাফিলতি, প্রশাসনিক জটিলতা কিংবা দালালচক্রের প্রতারণার কারণে বহু বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের সংকটে রয়েছেন।

অনেকেই কফিল না পেয়ে কাজ হারিয়েছেন, আবার কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। এমনকি খোলা আকাশের নিচে কিংবা মসজিদ চত্বরে রাত কাটানোর ঘটনাও ঘটছে।

এদিকে, যারা বৈধভাবে দেশে ফিরতে চান, তাদের প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ দূতাবাস। জানানো হয়েছে, সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

দূতাবাস জানায়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদার, নিয়োগকর্তা ও কর্মীর পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবা/এসআর/২৬

সৌদি প্রবাসী,ওয়ার্ক পারমিট,সুখবর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত