ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিডনিতে গামা আব্দুল কাদিরকে নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

সিডনিতে গামা আব্দুল কাদিরকে নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গামা আব্দুল কাদির: প্রশান্তপারের বাঙালি নাবিক’ গ্রন্থের প্রকাশনা উৎসব।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী, লেখক ও সমাজকর্মী এস. এম. আব্রাহাম লিংকন।

মুখ্য আলোচক ছিলেন লেখক, ছড়াকার, কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব অভয় দাশগুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজকর্মী প্রফেসর ড. সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউ সাউথ ওয়েলসের রাজ্য সংসদ সদস্য শওকেত মোসেলম্যান, আইনজীবী ড. সিরাজুল হক, ড. আবুল হাসনাত মিল্টন, সাংবাদিক আতিকুর রহমান এবং লেখক নোমান শামীম।

বক্তারা গামা আব্দুল কাদিরের জীবন, কর্ম এবং প্রবাসে বাঙালি সমাজে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল হিসেবে এ ধরনের গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। একই সঙ্গে প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশনা উৎসবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, সাহিত্যপ্রেমী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা পর্ব শেষে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয় এবং লেখককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তিশা তানিয়া ও পূরবী পারমিতা বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতি অংশগ্রহণকারীদের আন্তরিকতা ও আগ্রহ অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রতিফলিত হয়।

মোড়ক উন্মোচন,গ্রন্থ,সিডনিতে গামা আব্দুল কাদির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত