অনলাইন সংস্করণ
১৯:৪৪, ২৪ আগস্ট, ২০২৬
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুইডেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট ফ্লেমিংসবেরি এলাকার একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখা ও স্টকহোম মহানগর শাখার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে পূর্ণ সহযোগিতা করে সুইডেন বিএনপি ও যুবদল।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক নিক্সন জমাদার। যৌথভাবে সঞ্চালনা করেন সুইডেন শাখার সদস্যসচিব ওয়াসিউদ্দিন খান পাঠান টুটন এবং স্টকহোম মহানগর শাখার সদস্যসচিব কামরুল হাসান।
![]()
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানী। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন।
এ সময় বক্তব্য দেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, সুইডেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ মিজি, সুইডেন বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন কায়জার, উপদেষ্টা মাসুদুল হক আফতাবি ও হেলাল উদ্দিন হেলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান বক্তার বক্তব্যে সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা এমদাদ হোসেন কচি স্বেচ্ছাসেবক দলের ইতিহাস, আদর্শ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বাংলাদেশ থেকে আগত নবীন শিক্ষার্থী এবং সুইডেনে বসবাসরত বাংলাদেশি জাতীয়তাবাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি নিক্সন জমাদার।