ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সংগঠক হাটহাজারীর জমিরউদ্দীন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সংগঠক হাটহাজারীর জমিরউদ্দীন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন হাটহাজারী উপজেলা তরুণ সংগঠক হাদী মো. জমির উদ্দীন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসনের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা (অতিরিক্ত) বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. শারমীন জাহান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাশার।

উল্লেখ্য, গত ২০২৪ সালেও হাদী মো. জমির উদ্দীন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ সংগঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত