
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের পূর্বপাড় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।