ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মহেশখালীতে দুটি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ৩

মহেশখালীতে দুটি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে মহেশখালী পৌরসভা গোরকঘাটা জেটি ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সাইফুল ইসলাম (২৫), কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার গোলবাহার খাতুন (৬৫) ও একই এলাকার দিলবার বেগম (৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

একনলা বন্দুক,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত