ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার পৃথক এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) গভীর রাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জীবননগর উপজেলার উথলী গ্রামের কালু মণ্ডলের ছেলে ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঝন্টু ওরফে রিন্টু আহমেদ (৩৭), একই উপজেলার হরিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজ হাসান (৩৪), দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার রামনগর গ্রামের চাঁদমিয়ার ছেলে সম্রাট ইসলাম বাঁধন (১৯), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাশেদ (৩০) এবং শ্যামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মানিক (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের পৃথক দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দর্শনা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঝন্টু ওরফে রিন্টু আহমেদ এবং রাজ হাসান নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অন্য তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি। শনিবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ৫,লীগের দুই নেতা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত