ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা

নবাগত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান-এর সঙ্গে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স-এর সম্মেলন কক্ষে আরএমপি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

তিনি ১৮তম বিএসসি এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে। সবাইকে নিয়ে একটা সুন্দর মহানগরী গড়ে তোলা হবে।

এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল হক, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরএমপি,পুলিশ কমিশনার,সাংবাদিক,পরিচিতি সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত