ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মা হলেন সোহিনী সরকার

মা হলেন সোহিনী সরকার

টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের পরিবারে এল নতুন অতিথি। বৃষ্টিভেজা রোববারে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী তার প্রথম সন্তান জন্ম দিয়েছেন।

সামাজিক মাধ্যমে এক পোস্ট সুখবর জানিয়েছেন তারকা দম্পতি। শোভন ও সোহিনী লিখেছেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।” জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

খবরটি প্রকাশ্যে আসার পর থেকে খুশির হাওয়া দুই পরিবারে। অভিনেত্রী সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন।

চলতি বছরের জুনে সোহিনীর মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছিল। যদিও প্রথম দিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই জুটি। অবশেষে মাস দুয়েক আগে, ‘গত জুলাই মাসে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন তাঁরা। সেই সময় সাদা কুর্তি ও খোলা চুলে স্ফীতোদর প্রকাশ করে তোলা ছবি দিয়ে তাঁরা লিখেছিলেন, তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহিনী ও শোভন। বিয়ের সময় সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’ বিয়ের মাত্র দুই বছরের মাথায় তাঁদের সংসারে এল নতুন অতিথি।

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ চালিয়ে গেছেন সোহিনী। ‘বহুরূপী ২’, ‘অজেয়া’ সিরিজ এবং ‘বেগুনি রঙের আলো’ সিনেমার শুটিংয়েও অংশ নেন তিনি।

সোহিনী সরকার,মা হলেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত