ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাকসুর উদ্যােগে ‘Clean Campus Day with CUCSU’ কর্মসূচি পালিত

চাকসুর উদ্যােগে ‘Clean Campus Day with CUCSU’ কর্মসূচি পালিত

‘My Campus, My responsibility’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যােগে ‘Clean Campus Day with CUCSU’ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের ৬টি পরিবেশবাদী সংগঠনের সহায়তায় চবি শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এমন উদ্যােগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ক্যাম্পাসে আগের ময়লা আবর্জনার স্তপগুলো এখন নেই। পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে। এ সুন্দর পরিবেশ সৃষ্টিতে শিক্ষার্থীদের অবদান রয়েছে। এ সুন্দর পরিবেশ ধরে রাখতে হবে। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে সচেতন হলে পরিচ্ছন্ন সুন্দর ক্যাম্পাস গড়া সম্ভব।

অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখুক, নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোক। আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিরল একটি ক্যাম্পাস। এমন নান্দনিক ক্যাম্পাস অন্য কোথাও নেই। এই ক্যাম্পাস যদি আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে সুন্দর সবুজ ক্যাম্পাস হিসেবে এটা গড়তে পারবো। ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে, স্বাস্থ্য সচেতন হবে এবং ক্যাম্পাসের প্রতি মায়া বৃদ্ধি পাবে। এই কর্মসূচি শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, চলমান থাকুক।

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান।

আয়োজকরা জানান, ক্যাম্পাসের ১২টি পয়েন্টে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। স্থানগুলো হল— চবি রেলস্টেশন, নতুন কলা অনুষদ, পুরাতন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, বুদ্ধিজীবী প্রাঙ্গণ, ছাত্রী হলসমূহ, বোটানিক্যাল গার্ডেন, গোল চত্বর, ছাত্র হলসমূহ ও চাকসু প্রাঙ্গণ।

সহায়তাকারী সংগঠনগুলো হল— চবি গ্রিন ভয়েস, আওয়ার গ্রিন ক্যাম্পাস, চবি ক্যারিয়ার ক্লাব, কনজ্যুমার অ্যাকোসাইজেশন বাংলাদেশ, চবি সায়েন্টিফিক সোসাইটি, Reduce, Reuse, Recycle (3R) ও পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং ফেডারেশন।

চাকসু,Clean Campus Day with CUCSU
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত