ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে অবৈধ যান নিয়ন্ত্রণে সেনা অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

কাউখালীতে অবৈধ যান নিয়ন্ত্রণে সেনা অভিযান, জরিমানা ও মোটরসাইকেল জব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলায় অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে ৭টি মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউখালীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সার্জেন্ট খাইরুল আলম ও মোহাম্মদ উল্লাহ্‌র নেতৃত্বে পরিচালিত অভিযানে বৈধ কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।

কাউখালী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এক মেজর জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নির্বাচন,অবৈধ যান,সেনাবাহিনী,পিরোজপুর,কাউখালী,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত