ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

মানুষ সব সহ্য করলেও মায়ের অপমান সহ্য করতে পারে না: জামায়াত আমির

মানুষ সব সহ্য করলেও মায়ের অপমান সহ্য করতে পারে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, যে জাতি মা কে সম্মান করে, আল্লাহ তা’আলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন।

তিনি বলেন, মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার মায়ের অপমান সহ্য করতে পারে না। জুলাই আন্দোলনে তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবতীরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা চব্বিশে যুদ্ধ করেছে।

তিনি আরও বলেন, আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারী কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জামাতের আমির বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যদি চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রনোদিতভাবে কিছু করেন, তাহলে হাদিস অনুযায়ী ওই পাওনাটা সামজে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

জনসভায় সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে ‘হ্যা’ ভোটের পাশাশাপাশি দাড়িপাল্লা এবং ১১ দলীয় জোটের মার্কায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে।

বক্তব্য শেষে কিশোরগঞ্জরের ৬টি আসনের প্রার্থীদের সকলের সামনে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে বিজয়ী করার আহবান জানান জামায়াতের আমির।

জেলা জামায়াতার আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে জনসভায় ১১ দলের স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।

মানুষ,মা,অপমান,জামায়াত আমির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত