ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী নিহত

শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী নিহত

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার মুগদা এলাকার আরিফ (৪৫) ও ফরিদপুরের মামুন (৩৫)।

​মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

মরদেহগুলো হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগর,মোটরসাইকেল,চালক,আরোহী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত