ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না: মির্জা ফখরুল

বিএনপি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো মাথা নত করেনি, কোনোদিন করেনি, এখনো করবো না, ভবিষ্যতে করবো না। কয়েকটা জায়গায় আমরা আপোষহীন। মুক্তিযুদ্ধ প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, উন্নয়নের স্বার্থে আপোষহীন আর অসাম্প্রদায়িকতার স্বার্থে আপোষহীন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন আমি নিজে একজন মুক্তিযোদ্ধা সংগঠক ছিলাম, মুক্তিযুদ্ধের সাথে আপোষ করেছি, এখনো করবো। ঠাকুরগাঁও শান্তিপূর্ণ জায়গা, এই শান্তিপূর্ণ জায়গায় আমরা কখনো নষ্ট করতে পারি না। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে একসাথে বড় হয়েছি। এ অসাম্প্রদায়িকতা ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হবে।

ফখরুল বলেন একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করেছে। যারা কখনো বাংলাদেশ চায়নি। ১২ ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আগামী ৫ বছরের জন্য দেশ একটি স্থিতিশীলতায় আসবে।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি। তাই মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের কাজের ব্যবস্থা করা হবে।

বিএনপি,মির্জা ফখরুল,ঠাকুরগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত