ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

দৌলতখানে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১০

দৌলতখানে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ভোলার দৌলতখানে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকে মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা করছিলেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা মুন্সিরহাট এলাকায় এলে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে মারামারিতে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামী আমির মো. হাসান তারেক অভিযোগ করেন, নির্বাচনি প্রচারণা করার সময় কোনো কারণ ছাড়াই ওই এলাকার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াত-শিবির কর্মীদের ওপর হামলা চালান।

দৌলতখান বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু অভিযোগ করেন, জামায়াত নেতাকর্মীরা প্রচারণা করতে গিয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। এতে তাদের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আহত ১০,বিএনপি ও জামায়াত কর্মী,দৌলতখান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত