ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ার মালাক্কা শহরে নির্মীয়মাণ একটি বহুতল ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে লিওন হোসেন (২৩) নামে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

গত বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই টিটু মিলন।

নিহত লিওন হোসেন যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার খোরশেদ ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০১৬ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান লিওন। সেখানে তিনি মালয়েশিয়ার মালাক্কা শহরে একটি কনস্ট্রাকশন কম্পানির অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ৯ বছরের মধ্যে সে কখনো বাসায় আসেনি, এই মাসে তার বাসায় আসার কথা ছিল।

কাজের একপর্যায়ে সেফটি বেল্ট ছিড়ে ভবনের ২৩ তলা থেকে পড়ে যান। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ৯ তলা উচ্চতায় পিলারের উপরে পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ দেশে আনা হয়েছে, সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কম্পানির মালিক ও স্থানীয় প্রবাসী, বাংলাদেশ হাই কমিশনার এবং বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে। ইতিমধ্যে তার দাফন-কাপন সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশি শ্রমিকের মৃত্যু,ভবন থেকে পড়ে,মালয়েশিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত