ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জের জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

পীরগঞ্জের জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পূর্বে উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুথানকে সম্মান জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে, নির্বাচন ভোট গ্রহণ শেষে পীরগঞ্জ উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের মাধ্যমে আমরা তাদের স্বাক্ষরিত ফলাফল শিট সাংগঠনিকভাবে সংগ্রহ করি। একই দিনের রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রচারিত ও স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল শিট সংগ্রহ করি। একই দিনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসকের অফিসে প্রচারিত ও স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল শিট সংগ্রহ করি। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ঢাকা হতেও ফলাফল শিট সংগ্রহ করি। পরে ১৩ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রকাশিত সরকারি গেজেট প্রকাশিত হয়। সকল ফলাফল শিটে রংপুর-৬ পীরগঞ্জ উপজেলার এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা মার্কায় নুরুল আমীন-কে এমপি হিসেবে ঘোষণা করা হয়। সর্বোপরি ১৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সংসদ সদস্য হিসেবে নুরুল আমীন শপথ গ্রহণ করেন।

বিজয় ঘোষণার এই প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা সন্তুষ্টি প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে কোনো গুজবে কর্ণপাত না করে পীরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার লক্ষ্যে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্য এবং প্রতিহিংসা ভুলে গিয়ে একতাবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান হয়। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পীরগঞ্জ,জামায়াতে ইসলামী,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত