ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

লালমোহনে ৬ পা নিয়ে বাছুরের জন্ম, উৎসুক জনতার ভিড়

লালমোহনে ৬ পা নিয়ে বাছুরের জন্ম, উৎসুক জনতার ভিড়

ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত আরো দুইটি পা দেখা যায়।

গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া বলেন, গাভিটি ভোর রাতের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।

তিনি আরো বলেন, আমার বাড়িতে ছয় পা নিয়ে জন্ম হওয়া গরুর বাছুরকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা আমার বাড়িতে ভিড় জমাচ্ছে।

স্থানীয় পশুচিকিৎসক জামাল জানান, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। যেহেতু বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. গোলাম মোস্তফা বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

লালমোহন,বাছুর,জন্ম,পা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত