ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো: হাজীগঞ্জে এমপি মমিনুল

উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো: হাজীগঞ্জে এমপি মমিনুল

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নব নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ শাহরাস্তি আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমরা এ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজ বিনির্মানে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো, এমনটাই প্রত্যাশা করি।

আমার সাথে রাজনীতি করতে গিয়ে যারা প্রয়াত হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার। তিনি মোনাজাতে নেতা-কর্মী ও সমর্থকসহ বাংলাদেশ এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মেয়র প্রার্থী ড. মো আলমগীর কবির পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, পৌর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূট্টো, সহসভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন, হেলাল উদ্দিন মজুমদার, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ওমর ফারুক টিটুসহ পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

হাজীগঞ্জে এমপি মমিনুল,উন্নয়নমূলক কার্যক্রম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত